মালদা

মালদার প্রাণকেন্দ্র রথবাড়ী থেকে উদ্ধার ফেন্সিডিল কাফসিরাপ, গ্রেফতার এক যুবক

সীমান্তে পাচারের আগে উদ্ধার হল ১০০টি র বেশী ফেন্সিডিল কাফসিরাপ। ইংরেজবাজার থানার জনবহুল এলাকা রথবাড়ী থেকে পুলিশ ফেন্সিডিল কাফসিরাপগুলি উদ্ধার করে। গ্রেফতার করা হয় ২৩বছরের শামু সাহাকে। সে এই কাফসিরাপ বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে জানা যায়। গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে রথবাড়ীতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের আগে পাচারকারী সহ ক্যাফসিরাফ উদ্ধার করে। উদ্ধার হয়া কাফসিরাপগুলি থানায় নিয়ে আসা হয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/jvfFuH9sK28